শপথ

 


শপথ

মৃ্ত্যুকে করিনা ভয়,

আমি যে মুত্যুঞ্জয়,

অবরোধ, অনশন, কতশত অনিয়ম

সংঘাত কুপোকাত, হতেই হবে জয়।


তুলে দাও ঘৃণার দেয়াল, শক্ত ধারালো কবাট,

রক্তাক্ত, বুভুক্ষ শ্বেত পেয়ালার নরপুংসক কয়,

জানি  না কি পরাজয়, আমি যে  দিগ্বীজয়।


কয়বার মরণ হবে,

অশনীর বিভীষিকাময় রাত কতবার পেরিয়ে যাবে

ছটফট করবে তোমার মুক্তি ভিখারী হৃদয়!


জীবনের হয় যদি ক্ষয়

ভেঙে যায় প্রাণের আলয়।

ভয় করিনা সংশয়, আমি যে সবিস্ময়।


আমারো আবেগ আছে, আমারো স্বপ্ন জন্মায়,

আমি সমর, আমি ভীষণ, আমি নই অসহায়।


মৃত্যুকে করি না ভয়

আমি যে মৃত্যুঞ্জয়।



রচনা: শাম্মী আক্তার (মনোবিদ)

রচনাকাল: ২০.০১.২০১২

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ব সংসার

myL

বক্তব্য