তরুণ তোমার জন্য
একজন ছাত্র বা ছাত্রী হিসেবে কিংবা সর্বোপরি এই দেশের একজন সুনাগরিক হিসেবে আপনি কি আপনার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন? আপনি হয়ত একজন তরুণ বা তরুণী, আপনার অদম্য প্রাণশক্তি ও সৃষ্টিশীলতা এই দেশকে অপ-সংস্কৃতি, অপ-রাজনীতি ও অমানবিক বাঁধা থেকে মুক্ত করতে পারে। আমাদের কি করার দরকার ছিল? আর আমরা কি করছি? দেশের বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যয়নকারী হিসেবে, শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন ই আমাদের মূল লক্ষ্য নয়। শুধুমাত্র আড্ডাবাজী করাই আমাদের বিনোদন নয়। বসে বসে হা-হুতাশ করাই আমাদের কাজ নয়। আমরা বিভিন্ন বিষয়ে পড়াশুনা করতে পারি, নিজে যতটুকু জানি তা নিয়ে আলোচনা বা পরামর্শ করতে পারি। আমরা বিভিন্ন গবেষণায় নিজেকে নিয়োজিত করতে পারি। আমরা আমাদের আচরণে ও চিন্তায় আমূল পরিবর্তন আনতে পারি, যা এই দেশকে ভয়াবহ ধ্বংস ও বিপর্যয় থেকে রক্ষা করতে পারে। আসুন আমরা আজকে শপথ করি নিজের ভুল আচরণগুলো শুধরে নিয়ে, যা কিছু মঙ্গলজনক সেই চর্চা বৃদ্ধি করি। আসুন যে আচরণের মাধ্যমে আসলেই একজন মানুষ হিসেবে আমি সন্তুষ্টবোধ করব সেই আচরণগুলো আরও বেশি বেশি রপ্ত করি। (নিচের উদাহরণ আমার অভিজ্ঞতা থেকে তুলে ধরেছি, কাউকে ইঙ্গিত বা আঘাত ক...