ছোট গল্প
মা উঠোনে এক চিলতে রৌদ্রের ফুলঝুরি | মিশা ব্যস্ত সব্যস্ত হয়ে এগিয়ে গেল মুরগির ছানাগুলো কে খাবার দিতে | গত দুই দিন ধরে মা মুরগিটা কে খুঁজে পাচ্ছেনা মিশা | ডাক দেয় আ...আআ...আ | ডাক শুনে আসে ছানাগুলো | কুট কুট করে কুড়ো খায় | পাখা ঝাপটা দেয় | কখনো বা একটা আরেকটার ঘাড়ে গিয়ে পরে | অবাক হয়ে তাকিয়ে ছানাদের খাওয়া দেখে মিশা | কিছু পরে এদিক সেদিক তাকায়, যদি দেখা পায় মা মুরগিটার | কিন্তু হতাশ দৃষ্টি আবার ফিরে আসে ছানাগুলোর দিকে | একটা ছোট কাঠের ঘরে ছানাগুলো থাকে | কল্পনায় দেখে যখন মা মুরগিটা ছিল তখন ছানাগুলো হয়ত মা মা বলে ডাকত | কি ভালই না লাগত মা মুরগিটার | আর স্নেহ নিয়ে যখন ছানাগুলোকে পাখনার নিচে লুকিয়ে রাখতে চাইতো তখন ছানাগুলো কি আদরেই না গদ গদ হয়ে যেত | দির্ঘস্সাস ফেলে মিশা | হেটে যায় ঘরের কাছে, বাড়ির ভিতর থেকে মিশার মায়ের ডাক আসে | ধীর পায়ে হেটে যায় মিশা | মা মিশাকে দেখে বুঝতে পারে মেয়ের মনটা কি কারণে বিষন্ন | ইতস্তত হয়ে বলে "শুন মা, মন খারাপ করে কি হবে? কোনো শেয়ালে হয়ত মুরগিটাকে নিয়ে গেছে, আরেকটা হাট থেকে তোর বাপেরে কিনে দ...