পোস্টগুলি

জুন ২৬, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মানব সর্বশ্রেষ্ঠ

ছবি
কেউ যদি আমার কাছে জানতে চায় 'জীবন আসলে কি?' আমি বলব। সামনে এগিয়ে যাওয়াই জীবন। ব্যর্থতা আর সফলতার হিসাব কষতে গিয়ে যদি ব্যর্থতার পাল্লা অনেক বেশী ভারিও হয় তবু থেমে না থেকে , আরও উদ্যমে সামনের পথকে পাড়ি দেয়া জীবন। হোঁচট না খেলে উঠে দাঁড়াবার শক্তি কার কতটুকু আছে বুঝবো কিভাবে। পথ বন্ধুর না হলে সৃষ্টিকর্তা কতটা প্রাণশক্তিতে এ জীবন সমৃদ্ধ করেছে তা বুঝবো কি করে।  মানবজাতির অনেকগুলো দুর্বল বৈশিষ্টের একটা হল অল্পতেই হতাশ হয়ে যাওয়া। এই অল্পের সংজ্ঞা আবার একেকজনের কাছে একেক রকম। আমরা সবাই জীবনে মাঝে মাঝে হতাশা অনুভব করি। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা হতাশা থেকে পুনরায় পুনরুজ্জীবিত হওয়ার উৎসাহ পান। আবার আমাদের মধ্যে কেউ কেউ ঐ হতাশাকে আঁকড়ে পড়ে থাকেন। এখন প্রশ্ন হল এই হতশাজনক বিষয়টি কেন আসে। এর অনেক কারণ থাকলেও একেকজনের কাছে কারণগুলো একেকভাবে প্রভাব ফেলে তাই সঠিক কোন প্রতিউত্তর আমার জানা নেই। আমার বক্তব্য এ ব্যাপারে একেবারেই সোজা সাপ্টা, তা হল জীবনটা একটা সরলরেখার মত কখনই চলে না। এটা কে জীবনের গ্রাউন্ড রুলস বলা চলে। কারণ প্রত্যেকটা জীবনের চরাই উতরাই থাকবে। কারোটা প্রলম্বিত হবে তো কার...