পরিষ্কার রাখুন নাকের ত্বক
আমাদের নাকের ডগায় কালো কালো ময়লা জমে আমাদের মুখের সৌন্দর্য্যটা ম্লান করে দেয়। ত্বকের যত্নে তাই এই কালো ময়লা তুলে ফেলার জন্য শরণাপন্ন হতে হয় বিউটি পার্লারের। অনেক সময় ব্যস্ততার কারণে সে সময় আমাদের হয়ে ওঠে না। তাই আসুন জেনে নেই ঘরে বসে কিভাবে নাকের কালো ময়লা দূর করব। যা যা প্রয়োজন - এক টুকরা পরিষ্কার পলিথিন বা পলি পেপার - দুটি ছোট পরিষ্কার কাপড় - টিস্যু পেপার - ময়েশ্চারাইজার লোশন কিভাবে করব -হাল্কা গরম পানিত গোসলের পর আপনার ত্বকের তাপমাত্রা অন্যান্য সময়ের চাইতে বেশী থাকে তখন আপনার নাকের ডগার ছিদ্রগুলো খোলা থাকে তাই এটাই ভাল সময় ঐ ময়লা দূর করার। -আপনার নাকের ডগায় ভাল করে ময়েশ্চারাইজার মেখে নিন। এ সময় লোশনের পরিবর্তে ভেসলিন ও ব্যবহার করতে পারেন। - নাকের লোশন মাখা জায়গাটি পলি পেপার দিয়ে ঢেকে রাখুন এবং এর উপরে ভেজা গরম ভাপ ওঠা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দিন। নাকের ডগার জায়গাটি এমন একটু তাপে রাখতে হবে যেন নাকের ময়লাগুলো নরম হয়ে যায়। - এর পর কাপড় ও পলি পেপার সরিয়ে নিন। এবার একটি টিস্যু পেপার দিয়ে আলতো করে নাকের ডগায় ঘষে...