পোস্টগুলি

জানুয়ারি ২, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অগণিত গুপ্তধন সমৃদ্ধ সত্ত্বা

ছবি
আমরা অনেকেই আমাদের ভেতরকার গুণগুলো সম্পর্কে জানিনা। আমাদের মনের ভেতরে যে অদম্য ইচ্ছাশক্তি, অপ্রতিরোধ্য কল্পনাশক্তি আর অগাধ ভালোবাসা আছে তা নিজেদেরই জানা নাই। ঐ ইচ্ছাশক্তি, ঐ কল্পনাশক্তি আর ঐ অগাধ ভালোবাসা যারা নিজের মধ্যে টের পায় বা আবিষ্কার করতে পারে, সে তখন নিজেকে আলোকিত করতে শুরু করে, আর সেই আলোতে অন্যরাও আলোকিত হতে থাকে। ডঃ জোসেফ মারফি একজন বিখ্যাত মনোবিদ, উনার মতে একটি চৌম্বকত্ব অর্জনকারী লোহা আরও অনেক লোহার টুকরাকে আকর্ষণ শক্তির বলে তুলে ফেলতে সক্ষম। কিন্তু যদি ঐ লোহার টুকরা কে যদি চৌম্বকত্ব হারিয়ে রেখে দেয়া হয় তাহলে সে একটা পালকও তুলতে পারেনা। এভাবেই আমাদের দেখা মতে, অনেক চৌম্বকশালী মানুষ আছে যারা জীবনের যুদ্ধগুলোর (না পাওয়া, না হওয়া, হেরে যাওয়া) মুখমুখি হয় অনেক আত্মবিশ্বাস আর মানসিক শক্তি নিয়ে। আবার অনেকেই আছি যারা চৌম্বকহীন লোহার মত ঐ যুদ্ধের মুখোমুখি হই দুর্বলতা আর নেতিবাচক চিন্তা নিয়ে। জীবনে যখন কোন সুযোগ সামনে আসে তখন তারা দ্বিধান্বিত হয়ে যায়। আর ভাবতে থাকে অন্যরা কি বলছে, কি ভাবছে, আমি তো পারিনি, আর পারবো না। এরকম চিন্তারা মনের ভিতরে ভিড় করে কারণ নিজের মনের শক্তি সম্পর্কে ...