পোস্টগুলি

নভেম্বর ৬, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিশ্ব সংসার

ছবি
  বিশ্ব সংসার এনে দিয়াছে যে আমারে এই বিশ্ব সংসারে উস্মুক্ত সম্ভারে। দিয়াছে মোরে নিত্য সুখ উন্মুখ গৃহ দ্বারে। পর্বতসম অনুরাগের ভার দিয়াছে মোরে ভূষণ যাহার জানি আমি সে তো এক নিরাকার, ভরেছে মোরে বসন্ত মালার। সন্ধ্যা মালতী ফুরালে এ বেলা ভেসে আসে রাগে আযানের ধ্বনি সুমহান তাহার আত্মপ্রকাশ আনিয়াছে যে মোরে বিশ্ব সংসারে দিয়া মাতা-পিতা, স্নেহ ভাই-ভ্রাতা করিয়াছে মোরে মণনে বিকাশ। সমুদ্রঅধিক মান করুণার  রয়ে যায় বাকি জানার বুঝার বিশ্ব ভুবনে ধরিত্রীর দান রাখিয়াছে যে মোরে প্রেম ডোরে বাধিঁ সর্ব জগতে অমর সে প্রাণ। তার তরে জানাই স্তুতি ভক্তির বিজয়োল্লাসে প্রীত মুক্তির দানিয়াছে মোরে প্রাণ শক্তির এই বিশ্ব সংসারে; আনিয়াছে যে মোরে। আনিয়াছে মোরে পবিত্র করে হইতে পারিত পঙ্কিল জন্ম, হইতে পারিত অনাহুত কর্ম। দিয়াছ উদার হস্তের অকৃত্রিম বর্ম। এই জীবনভারে, ভিখারীর প্রতি দাও মৌন রহমত এই এক পথে, আমারে লইতে দাও আজন্ম কারণে প্রতিকারে দ্যুতিময় সার্থক আবরণে আনিয়াছে যে মোরে এই বিশ্ব সংসারে প্রতিপালিত আমি তাহার আশীষে। রচনা: শাম্মী আক্তার ( মনোবিদ) রচনাকাল ০৩.০১.২০১২