কেমন হবে খাবার ঘরের সাজ সরঞ্জাম
আমাদের ঘরে সাজানোর ও ব্যবহারের আসবাবপত্র আরামদায়ক হলে ঘরে ঢুকেই প্রশান্তি পাওয়া যায়। আর তাই বিভিন্ন প্রয়োজনে সাজানো হয় বিভিন্ন ঘরগুলো। খাবার ঘরকেও আমরা আমাদের মনমত সাজাতে চাই। অনেকসময় খাওয়ার ঘরের আকার টা অন্য ঘরগুলো থেকে বড় থাকলে দেখতে পরিপাটি লাগে ও হাটাচলার সুবিধা হয়। আবার দেয়ালের পাশেই খাবার টেবিল ও চেয়ার সাজিয়ে রাখতে পারি। তাহলে দেয়ালে ঝোলানো পেইন্টিং ও রং নজর কাড়বে সবার। খাবার ঘরের বসার চেয়ার যেমন আরামদায়ক হতে হবে তেমনি বসে ঝুকেঁ খাওয়ার মত সুবিধা যেন হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। খাবার টেবিলের আকার ও আয়তন হবে পরিবারের লোকসংখ্যার উপর নির্ভর করে। তবে যদি বাড়িতে মেহমানের আনাগোনা বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে মাঝারি আকারের খাবার টেবিল ব্যবহার করা যেতে পারে। খাবারের জিনিসপত্র টেবিলে ছড়িয়ে ছিটিয়ে না রেখে টেবিলের মাঝে একটি ফুলদানি বা শোপিস রাখলে দেখতে দৃষ্টিনন্দন লাগে। অনেকে তার রুচি অনুযায়ী হালকা রঙের দেয়াল বা আসবাব খাবার ঘরে ব্যবহার করে থাকেন। খাবার টেবিলের উপরে বাতি ঝুলানো থাকতে পারে। এছাড়া কুশনের বসার গদি ব্যবহার করলে আরো আরামদায়ক একটা আবহ ত...