'মা' আপনি কেমন আছেন
জীবন এর অনেক বড় ও আনন্দঘন প্রাপ্তি হয় মাতৃত্ব অর্জনের মাধ্যমে। এই করোনা পরিস্থিতিতে পরিবারে আর ঘরে সন্তানের সাথে কাটছে ব্যস্ত সময়। তাই নেই যেন নিশ্বাস নেয়ারও সময়। কি বিশ্রাম আর ঘুম। স্কুল বন্ধ হয়ে যাওয়াতে মাকেই নিতে হয়েছে স্কুল শিক্ষক এর দায়িত্ব। একটু নিজের জন্য ভাবনার সময় হবে কি আপনার? ছেলেটি বা মেয়েটি কে একটু নিজের খেলা খেলতে দিয়ে কাউকে তার নজরদারিতে রেখে দিন কিছুক্ষণ। আসুন একটু শান্ত হয়ে বসুন। বেশী অস্থিরতা থাকলে একটু চোখ মুখে পানি ঝাপটা দিন। একটু হেলান দিয়ে বসে আলতো করে চুল টা মেলে দিন। একটু নিজের কপালের ঘামটা মুছে নিয়ে স্বস্তি নিয়ে হাসুন। একটু জিরিয়ে নিন। বড় একটা নিঃশ্বাস নিন। কিছুক্ষণ চোখ খুলে আয়নাতে নিজেকে একটু দেখুন। কেমন আছেন আপনি। আপনার পছন্দের কোন গান কি মনে মনে গাইতে ইচ্ছা করছে? একটু গুন গুন করে গেয়ে নিন দেখি। নিজের কোন যত্নের কাজ করতে মন চাইছে, এই যেমন একটু হাতের নখ কাটা, পা টা কে একটু যত্ন নেয়া, বা একটু হাল্কা ব্যায়াম। কুসুম গরম বা এই গরমে কলের পানিতে গা ভিজিয়ে একটু শান্ত গোসল করা। মা কিছু মুহূর্ত মনটা নিজের কাছেই রাখুন। চুলায় কি বসাবেন, কাজ কি বাকি, ছেলের ...