কেমন হবে খাবার ঘরের সাজ সরঞ্জাম


 


 
আমাদের ঘরে সাজানোর ও ব্যবহারের আসবাবপত্র আরামদায়ক হলে ঘরে ঢুকেই প্রশান্তি পাওয়া যায়। আর তাই বিভিন্ন প্রয়োজনে সাজানো হয় বিভিন্ন ঘরগুলো। খাবার ঘরকেও আমরা আমাদের মনমত সাজাতে চাই। অনেকসময় খাওয়ার ঘরের আকার টা অন্য ঘরগুলো থেকে বড় থাকলে দেখতে পরিপাটি লাগে ও হাটাচলার সুবিধা হয়।
আবার দেয়ালের পাশেই খাবার টেবিল ও চেয়ার সাজিয়ে রাখতে পারি। তাহলে দেয়ালে ঝোলানো পেইন্টিং ও রং নজর কাড়বে সবার।

খাবার ঘরের বসার চেয়ার যেমন আরামদায়ক হতে হবে তেমনি বসে ঝুকেঁ খাওয়ার মত সুবিধা যেন হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। খাবার টেবিলের আকার ও আয়তন হবে পরিবারের লোকসংখ্যার উপর নির্ভর করে। তবে যদি বাড়িতে মেহমানের আনাগোনা বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে মাঝারি আকারের খাবার টেবিল ব্যবহার করা যেতে পারে।
খাবারের জিনিসপত্র টেবিলে ছড়িয়ে ছিটিয়ে না রেখে টেবিলের মাঝে একটি ফুলদানি বা শোপিস রাখলে দেখতে দৃষ্টিনন্দন লাগে।

অনেকে তার রুচি অনুযায়ী হালকা রঙের দেয়াল বা আসবাব খাবার ঘরে ব্যবহার করে থাকেন। খাবার টেবিলের উপরে বাতি ঝুলানো থাকতে পারে। এছাড়া কুশনের বসার গদি ব্যবহার করলে আরো আরামদায়ক একটা আবহ তৈরি হয়। বেশিরভাগ ক্ষেত্রে খাবার ঘরে রঙিন সাজসজ্জা দেখা যায়। তবে ব্যতিক্রম ই সুন্দর।
 

খাবার ঘরের দেয়ালে অনেকসময় বিভিন্ন পছন্দের ছবি দিয়ে সাজিয়ে দেয়া যেতে পারে। তবে খাবারের ছবি ব্যবহার না করােই শ্রেয়। এছাড়া জানালার পাশে খাবার টেবিল বসালে বাহিরের আলোবাতাস চলাচলের সুবিধা রাখা যেতে পারে। আর সেই সাথে পর্দা না ব্যবহার করলে আরো ভাল।
খাবার ঘরের মেঝে পরিস্কার রাখতে হবে। পুরো ঘরেই হালকা আসবাব রাখলে দেখতে ও ব্যবহার করে অনেক স্বাচ্ছন্দ্য পাওয়া যাবে। আপনার খাবার ঘর সাজিয়ে নিন আপনার মনের মত করে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ব সংসার

myL

বক্তব্য