ঘরে বসে তৈরি করুন পাউরুটি

 

আমরা সকালের নাস্তায় পাউরুটি খেয়ে থাকি। অনেক সময় মনে করি এটি আসলে কতটা পরিচ্ছন্নতা বজায় রেখে উৎপাদন হচ্ছে। তাই ঘরে বসেই তৈরি করে ফেলতে পারেন সাদা পাউরুটি। আসুন জেনে নেই কিভা্বে করব।


সাদা পাউরুটি

যা তৈরি হবে তা হল দুটি পাউরুটি, ১৬ করে পিস পাবেন।

 

 উপকরণ:

 আধা কাপ দুধ

৩টেবিল চামচ এবং ১ চা চামচ চিনি আলাদাভাবে

২চা চামচ লবণ

১টেবিল চামচ মধু ( ইচ্ছা হলে)

৩টেবিল চামচ ঘন ঘি

২ প্যাকেট শুকনো ঈস্ট

দেড় কাপ গরম পানি

৫ থেকে ৬ কাপ ময়দা

 

প্রণালী:

একটা ছোট সসপ্যানে গরম দুধ, ৩ টেবিল চামচ চিনি, লবণ, ঘি এবং মধু একসাথে মেশান যতক্ষণ না পুরোপুরি মিশে যায়। এই মিশ্রণটি একটু ঠান্ডা করে নিন। এবারে অন্য একটি পাত্রে হালকা গরম পানিতে ঈস্ট এবং ১ চা চামচ চিনি মেশান। ৫ মিনিট ধরে একে মেশাতে থাকুন। যখন মিক্সচারটি ফোমের মত হয়ে যাবে তখন এতে দুধ এর দ্রবণটি মিশিয়ে ৪ কাপ ময়দা ঢেলে নিন। এবারে কয়েক মিনিট ধরে দ্রুত নাড়তে থাকুন। যদি আরো ময়দা লাগে তাহলে  ১/২ কাপ ময়দা মিশিযে নিন। ময়দা মেশানো মন্ডটি যেন পাত্রে লেগে না যায় অর্থাৎ ইলাস্টিক ধরনের হয়। যত মেশাবেন ততই সেটি নরম হতে থাকবে। এবারে মন্ডটি দুইভাগ করে নিন। যখন দুইভাগ করবেন তখন দুটি পাত্রে নিয়ে ১২ ইঞ্চি পরিমাণ করে লম্বা করুন। রোল করুন কেক রোলের মত করে। এবারে পাউরুটির একটি প্যানে রেখে একে ঢেকে রাখুন। এক ঘন্টা ঢেকে রেখে দিন এবং এরপর ৪০০ ডিগ্রি ফারেনহাইটে ৩০ মিনিট বেক করুন। যখন এটি সোনালী রং ধারণ করবে তখন বের করে আনুন এবং প্যান ঠান্ডা হলে কেটে পরিবেশন করুন।


 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ব সংসার

myL

বক্তব্য