ছোট গল্প
মা
উঠোনে এক চিলতে রৌদ্রের ফুলঝুরি | মিশা ব্যস্ত সব্যস্ত হয়ে এগিয়ে গেল মুরগির ছানাগুলো কে খাবার দিতে | গত দুই দিন ধরে মা মুরগিটা কে খুঁজে পাচ্ছেনা মিশা | ডাক দেয় আ...আআ...আ | ডাক শুনে আসে ছানাগুলো | কুট কুট করে কুড়ো খায় | পাখা ঝাপটা দেয় | কখনো বা একটা আরেকটার ঘাড়ে গিয়ে পরে | অবাক হয়ে তাকিয়ে ছানাদের খাওয়া দেখে মিশা | কিছু পরে এদিক সেদিক তাকায়, যদি দেখা পায় মা মুরগিটার | কিন্তু হতাশ দৃষ্টি আবার ফিরে আসে ছানাগুলোর দিকে | একটা ছোট কাঠের ঘরে ছানাগুলো থাকে | কল্পনায় দেখে যখন মা মুরগিটা ছিল তখন ছানাগুলো হয়ত মা মা বলে ডাকত | কি ভালই না লাগত মা মুরগিটার | আর স্নেহ নিয়ে যখন ছানাগুলোকে পাখনার নিচে লুকিয়ে রাখতে চাইতো তখন ছানাগুলো কি আদরেই না গদ গদ হয়ে যেত | দির্ঘস্সাস ফেলে মিশা | হেটে যায় ঘরের কাছে, বাড়ির ভিতর থেকে মিশার মায়ের ডাক আসে | ধীর পায়ে হেটে যায় মিশা | মা মিশাকে দেখে বুঝতে পারে মেয়ের মনটা কি কারণে বিষন্ন | ইতস্তত হয়ে বলে "শুন মা, মন খারাপ করে কি হবে? কোনো শেয়ালে হয়ত মুরগিটাকে নিয়ে গেছে, আরেকটা হাট থেকে তোর বাপেরে কিনে দিতে বলবনে, যা এখন পুকুর থেকে এক কলস পানি নিয়ে আয়" | বাকা চোখে কলসের দিকে তাকিয়ে মিশা জবাব দেয় "দেও" | মিশা এগিয়ে যায় পুকুরের দিকে | এক বছর হলো প্রাইমারি পাস করে সেকেন্ডারী তে উঠেছে সে | মায়ের কথাটা খুব নাড়া দেয় মনে বাজতে থাকে "আরেকটা মুরগি হাট থেকে তোর বাপেরে কিনে দিতে বলবনে"!! পুকুরে পানির কলস ডুবিয়ে চিন্তায় মগ্ন মিশা, এত সহজে কি মা কেনা যায়? ওই ছানাগুলো কি কিনে আনা মুরগির মধ্যে তাদের মাকে পাবে? উঠে পরে মিশা কলসের পানি নিয়ে | বাড়ি ফেরার পথে পা বাড়াতেই দেখে বাবা আসছে হাসতে হাসতে | হাতে একটা মাঝারি বয়সী মুরগি ঝুলছে | বাবা ডেকে বলে 'জানতাম তোর মনটা মুরগির লিগা ভালা না তাই লয়া আইলাম" বাবার হাসির বিনিময়ে হাসি ফিরিয়ে দেয় মিশা"| নতুন মুরগিটাকে হাতে নিয়ে পলতে আটকে রাখে | কয়েকদিন পর মুরগিটাকে পল থেকে ছেড়ে দেয়া হয়, মুরগিটা বাড়িময় ঘুরতে থাকে, ছানাগুলো মুরগিটাকে মা মনে করে ঘিরে ধরে | মুরগিটাও অকস্সাত এতগুলা ছানা পেয়ে থেমে যায় | কিছু সময় পর অতি সাধারণ ভাবেই দুই পক্ষ যেন তার কতদিনের চেনা জনকে আপন করে নেয় | মিশা বিস্সিত হয়, এখন এটিই যেন ওই ছানাগুলোর মা মুরগি | মুরগিটা যেদিকেই যায়, ছানাগুলো পিছু পিছু যায়, মুরগিটা যখনি কিছুতে মুখ দেয়, সুখাদ্য মনে করে ছানাগুলোও কুটকুট করে খায় | খুসি হয় মিশা | ক্ষতটা ভরে যায় | কিন্তু ওই সামান্য প্রাণীর মত সমাজের বিশাল মানুষগুলো যে, সরলমনে মা হারা ছানাদের গ্রহণ করে না সেই দুর্বোধ্য করাল বাস্তবতা মিশা না হয় উপলব্ধি নাই বা করলো |
†jLv
সম্পাদক
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন